সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আল জাজিরার সাংবাদিক শিরিনকে হত্যায় বাংলাদেশের গণমাধ্যমের নিন্দা

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের সময় ১১ মে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।
শুক্রবার এক বিবৃতিতে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন শিরিনের হত্যায় জড়িতদের জবাবদিহিতার দাবি জানান।
শিরিনের মৃত্যুর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তারা।
আরেক বিবৃতিতে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশও (ওক্যাব) এই হত্যার নিন্দা জানিয়েছে।
ওক্যাবের আহ্বায়ক কাদির কল্লোল ও সদস্য সচিব নজরুল ইসলাম মিঠু স্বাক্ষরিত এক বিবৃতিতে শিরিনের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সাংবাদিকদের স্বাধীনভাবে প্রতিবেদন করতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এপির খবরে বলা হয়, শিরিন মধ্যপ্রাচ্যের একজন অত্যন্ত বিশিষ্ট সাংবাদিক ছিলেন এবং তার অপ্রতিরোধ্য কভারেজ লাখো দর্শকের কাছে পরিচিত ছিল।

—-ইউএনবি