সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৩ বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের তিন বছর পর দেশে ফিরেছে পাঁচ বাংলাদেশি। বৃহস্পতিবার দুপুরে আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তারা।

তারা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্র জানায়, ২০১৯ সালে বাংলাদেশের রামগড় সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশের পর ওই পাঁচ বাংলাদেশি ত্রিপুরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলা ওল্ড এইচে তাদের রাখা হয়। এরপর বাংলাদেশে তাদের ঠিকানা নিশ্চিতের পর দেশে ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।

ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, ত্রিপুরা উচ্চ আদালতের এক রায়ে তাদেরকে পাঁচদিনের কারাবাস দেয়া হলে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করলে তাদেরকে আগরতলার নরসিংগড় এলাকায় ‘স্টেট ওল্ড এজ হোম’এ রাখা হয়। বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের জাতীয়তা নিশ্চিত শেষে তাদের নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

—ইউএনবি