সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ মঙ্গলবার পালিত হচ্ছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা কর্মকর্তাদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য খুন হওয়ার প্রায় ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন শেখ হাসিনা।

ওই সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে অবস্থান করায় তারা বেঁচে যান।

১৯৮১ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে অনুপস্থিত থাকলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

শেখ হাসিনার জন্য দেশব্যাপী মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় এবং সকাল সাড়ে ৯টায় মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা ৬টায় মিরপুর-১০ এর ওয়াইএমসিএ চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের কর্মসূচি রয়েছে।

—ইউএনবি