সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ব‌রিশালে ৫ নদীর পানি বিপদসীমার ওপ‌রে

বরিশাল বিভাগের পাঁচ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূ‌র্ণিমার প্রভাব ও চন্দ্রগ্রহ‌ণের কার‌ণে নদীর পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে তা বিপদসীমার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার আহসান আলম জানান, ভোলা খেয়াঘাট এলাকার তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি তিন সেন্টিমিটার ওপর দিয়ে, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি ৪১ সেন্টিমিটার, বরগুনা জেলার বিশখালী নদীর পানি সাত সেন্টিমিটার ও পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর পানি ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বিপদসীমার নিচে নেমে গেলে এসব এলাকায় নদী ভাঙন দেখা দিবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩ নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ৯টি নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নদীর পা‌নি বিপদসীমা অ‌তিক্রম করায় নিম্নাঞ্চ‌লে‌র অনেক মানুষ পা‌নিব‌ন্দি হয়ে পড়েছে।

—ইউএনবি