সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন হুমায়ুন কবির (৪৫) পাবনার চাটমোহর উপজেলার সন্দভার গ্রামের গাজিউর রহমানের ছেলে।

মামলার বরাতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান জানান, ভুক্তভোগী শিশুটির বাবা সিএনজি অটোরিকশাচালক ভাড়া বাড়িতে থাকেন। ধর্ষক রিকশাচালক হুমায়ুন কবিরও পাশের বাড়িতে ভাড়া থাকার সুবাদে তার সন্তানর সঙ্গে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করতো।

ওসি বলেন, রবিবার সন্ধ্যায় শিশুটি বাড়িতে একা খেলা করছিল। হুমায়ুন কবির তাকে ভাত খাওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি বাড়ি ফিরে এসে বিষয়টি তার মাকে জানালে শিশুকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি