সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হজ ফ্লাইট ৩১ মে’র পরিবর্তে ৫ জুন শুরু

ফাইল ছবি

সৌদি কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করতে না পারায় আগামী ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়, হজযাত্রীদের ঢাকায় প্রি-এরাইভেল ইমিগ্রেশন নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিলম্বিত করা হয়েছে এবং এ বছর হজের জন্য ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে।

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রোড টু মক্কা ইনিশিয়েটিভের ৪০ সদস্যের দল প্রি-এরাইভেল ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় ডিভাইসসহ ২ জুনের আগে ঢাকায় পৌঁছাতে পারবে না। যেহেতু বিমানবন্দরে ডিভাইসগুলো ইনস্টল করতেও কয়েক দিন সময় লাগবে সেহেতু মন্ত্রণালয় ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয় নতুন ঘোষিত তারিখে ফ্লাইট শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

—ইউএনবি