সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপি নেতা তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে তার চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ‘মির্জা আব্বাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল জানান, আব্বাসকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে।

পরিবারের সদস্যদের পক্ষ থেকে রফিকুল বিএনপি নেতার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ১৭ মে পেটে ব্যাথা নিয়ে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং খালেদা জিয়ার শেষ মন্ত্রিসভার সাবেক মন্ত্রী আব্বাসকে রাজধানীর শ্যামলী এলাকার বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

—ইউএনবি