সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন: শুরুতে ফিরলেন লিটন-মোসাদ্দেক

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের অষ্টম ওভারে ব্যক্তিগত ১৪১ রান করে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। কাসুন রাজিথার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

এর আগে গতকাল প্রথম দিনে ২৪ রানে পাঁচ উইকেট পড়ার পর মুশফিক ও লিটন দাস সারাদিন উইকেটবিহীনন রাখেন লঙ্কানদের। লিটনের বিদায়ের তিন বল পর আবারও রাজিথার আঘাত। এবার শিকার মোসাদ্দেক সৈকত। তিনি কোনো রান না করেই ফিরেন।

মোসাদ্দেককে ফিরিয়ে কাসুন রাজিথা টেস্ট ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট নেন। টেস্টে তার আগের সেরা ছিল ৬০ রানে চার উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ৩৩৭ রান। মাঠে আছেন মুশফিকুর ১৫৭ এবং তাইজুল ১০ রানে।

এর আগে প্রথম দিনে পাঁচ উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশ। দুই সেঞ্চুরিয়ান লিটন ১৩৫ ও মুশফিকুর ১১৫ রানে অপরাজিত ছিলেন।

—ইউএনবি