সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে টিকা দেয়ায় কুয়েতকে ধন্যবাদ বাংলাদেশের

কোভিড-১৯ মহামারির সময় কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদান এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েত বাংলাদেশ থেকে নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ আরও চিকিৎসা পেশাজীবী নিয়োগ করতে পারে বলে বৈঠকে মোমেন উল্লেখ করেছেন।
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ও কুয়েত জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে বলে তুলে ধরেন তিনি।
বাংলাদেশে থাকাকালীন যে সহযোগিতা ও সমর্থন পেয়েছেন তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
আগামী দিনে দু’দেশের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

—ইউএনবি