সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মীরসরাইয়ে পাথরবোঝাই ট্রাকচাপায় নিহত ২

চট্টগ্রামের মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় বেপরোয়া গতির পাথরবোঝাই পিকআপ ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল (৩০) ও একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুফ (২৮)।

মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, পাথরবোঝাই একটি মিনি ট্রাক ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে গেছে।

তিনি জানান, এ ঘটনায় আহত খোরশেদ আলম ও নাজমুল হোসেনকে বারইয়ারহাট একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

—ইউএনবি