সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ‘নাগরিক দায়িত্ব’ পালনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বাত্মক সাফল্য কামনা করেছেন।

৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে রাষ্ট্রদূত হাসসহ ঢাকায় কূটনৈতিক মিশনের প্রধানরা সাক্ষাৎ করেন।

মঙ্গলবার শেয়ার করা একটি ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, ‘শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে এগিয়ে নেয়ার জন্য গণতন্ত্র মানবতার সবচেয়ে স্থায়ী উপায় এবং নির্বাচন গণতন্ত্রের মূলভিত্তি।’

যুক্তরাষ্ট্র বলেছে, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশি জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করার অপেক্ষায় রয়েছে।

—ইউএনবি