সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ছবি: সংগৃহীত

রংপুর নগরীর সারেয়ারতলে মাহিগঞ্জ-পীরগাছা সড়কে একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে পাঁচজন নিহত ও দুইজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন হলেন- পীরগঞ্জ উপজেলার অটোরিকশার চালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৭) ও শাহজাহান মিয়া (৫৫)। বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হয়।

তিনি বলেন, পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে বলেও জানান ওসি।

—ইউএনবি