সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আরও ১ বছর ডি-৮ এর সভাপতি থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মিশর কনফারেন্স অব দ্য পার্টিস (সিওপি২৭) নিয়ে ব্যস্ত থাকবে। এ জন্য আরও এক বছর ডি-৮ এর সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
বুধবার ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিশর এই প্রস্তাব করলে সদস্য দেশগুলো সেটি অনুমোদন করে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
রাজধানীর একটি হোটেলে ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সভার ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করেন মোমেন।
চলতি বছরের অক্টোবর থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) কার্যকর হতে পারে যা ডি-৮ এর সদস্য দেশের মধ্যে আন্ত-বাণিজ্য ত্বরান্বিত করবে। বর্তমানে ডি-৮ এর দেশের মধ্যে আন্ত-বাণিজ্যের পরিমাণ ১২৯ বিলিয়ন মার্কিন ডলার।
ডি-৮ ডেভেলপিং-৮ নামেও পরিচিত। এটি উন্নয়নশীল আটটি দেশের পারস্পরিক সহযোগিতামূলক একটি সংগঠন। এর সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। ১৯৯৭ সালে ইস্তানবুলে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

—-ইউএনবি