সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আইএমএফের কাছে ঋণ চাইলেও অর্থনীতির অবস্থা খারাপ নয়: অর্থমন্ত্রী

ছবি: পি আই ডি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাংলাদেশের ঋণের অনুরোধ নিশ্চিত করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এর মানে এই নয় দেশের অর্থনীতি খারাপ অবস্থায় আছে।
তিনি বলেন, ‘কিন্তু আমাকে অবস্থার দিকে তাকিয়ে আগের বক্তব্য দিতে হয়েছিল। আমি আমাদের দাবি প্রকাশ করতে চাইনি।’
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
গত বুধবার একই ধরনের সভা শেষে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের আইএমএফের ঋণের প্রয়োজন নেই এবং ঋণদাতা সংস্থার কাছ থেকে কোনো তহবিল সহায়তা চাইবে না। কিন্তু কয়েকদিনের মধ্যেই গণমাধ্যমে খবর আসে বাংলাদেশ আইএমএফের কাছে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছে।
তার গত সপ্তাহের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে কামাল বলেন, কৌশলগত কারণে তাকে এমন বক্তব্য দিতে হয়েছে।
তিনি বলেন, ‘আমি যদি দাবি আগে থেকে প্রকাশ করি, তাহলে আমার ওপর বোঝা ও খরচ অনেক বেশি হবে। এটা একটা দর কষাকষি। প্রত্যেককেই এটি করতে হয়।’
তিনি বলেন, আইএমএফের ঋণের কোনো শর্ত যেন দেশের স্বার্থবিরোধী না হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে।
তবে আইএমএফের কাছে পাঠানো ঋণ প্রস্তাবে কোনো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা প্রথমে দেখব তারা কোন শর্তে ঋণ দিতে চায় এবং আমাদের কতটা নেয়া উচিত।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফ থেকে ঋণ চাওয়ার মানে এই নয় যে বাংলাদেশের অর্থনীতি খারাপ অবস্থায় আছে। আইএমএফ, বিশ্বব্যাংক আমাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানে এবং তারা জানে বাংলাদেশ ঋণ পরিশোধে সক্ষম।
বাজারে বর্তমান ডলার সংকট সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ‘ডলারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা তথ্য গোপনে কেউ বা কোনো মহলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
কামাল বলেন, বৈদেশিক মুদ্রার প্রধান উৎস রেমিট্যান্স ও রপ্তানি। রেমিট্যান্স ও রপ্তানি বাড়ছে। তবে আমদানিও বাড়ছে।
চাহিদা ও যোগানের ভিত্তিতে ডলারের দাম নির্ধারণ করতে হবে বলেও জানান তিনি।

—ইউএনবি