সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নিম্ন আয়ের মানুষের জন্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

ছবি: পি আই ডি

রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শোকের মাস উপলক্ষে সারা দেশে এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিক্রয় উদ্যোগের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কার্ড রয়েছে এমন প্রায় এক কোটি পরিবার পর্যায়ক্রমে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে।’

তিনি এই নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রিতে কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

কার্ডধারী প্রত্যেকে এক কেজি চিনি ৫৫ টাকায়, দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, দুই লিটার সয়াবিন তেল ১১০ টাকা প্রতি লিটার এবং দুই কেজি পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকায় কিনতে পারবেন।

এবার, করপোরেশনের ট্রাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করবে না বরং যোগ্য ব্যক্তিদের ডিস্ট্রিবিউটরদের দোকান থেকে বা নির্দিষ্ট জায়গায় গিয়ে কিনতে হবে।

—-ইউএনবি