সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

মিরসরাইয়ে লরিচাপায় কলেজছাত্রী নিহত

চট্টগ্রামের মিরসরাই নিজামপুর কলেজের সামনে লরি চাপায় কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিশু রানী দেবী পলি (১৮) দেবনাথ মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেবনাথের মেয়ে এবং নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসায় শাখার ছাত্রী।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, সকাল ৮টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরির কলেজছাত্রী পলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং লরির চালক ও তার সহকারীকে আটক করে।

—-ইউএনবি