সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লঞ্চ ভাড়া বাড়ল ৩০ শতাংশ, আজ থেকেই কার্যকর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার, যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারের লঞ্চ ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ৩ টাকা।

আর দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে ভাড়া ২ টাকা থেকে ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

দুই ক্ষেত্রেই ভাড়া বেড়েছে অন্তত ৩০ শতাংশ। লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত কমিটির সুপারিশে এই নতুন হার চূড়ান্ত করা হয়েছে বলে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে। নতুন এই ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।