সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইঞ্জিন-বগি নিয়ে মোংলা বন্দরে মেট্রোরেলের একাদশ চালান

এবার মেট্রোরেলের একাদশ চালান নিয়ে জাপান থেকে একটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সোমবার সকালে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়ে জাহাজ এমভি হোসি ক্রাউন।

বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে। এছাড়া দুপুরে জাহাজ থেকে পণ্য খালাস কাজ শুরু হয়।

ওয়াহিদুজ্জামান আরও বলেন, এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে করে ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ এবং ৩৪টি ইঞ্জিনসহ বিভিন্ন মেশিনারি পণ্য এসেছে।

এছাড়া পণ্য খালাস শেষে মঙ্গলবার জাহাজটির মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

—-ইউএনবি)