সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যুক্তরাজ্যের নতুন রাজাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিংহাসনে আরোহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে একটি সাক্ষরিত চিঠিতে তিনি বলেন:

‘আমি আত্মবিশ্বাসী যে আপনার দূরদর্শী শাসনাকার্যে, যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মা প্রয়াত মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি চির-উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে থাকবে।’

এসময় প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্ক্ষিত পথে পরিচালিত করতে রাজাকে তার আন্তরিক সমর্থন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজার সহধর্মিনী, কুইন কনসর্ট এবং রাজপরিবারের সকলের মঙ্গলময় স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুবাৎসল জনগণের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

—ইউএনবি