সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু

ফাইল ছবি

৫৯ দিনের অবকাশের পর একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এর আগে গত ১২ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ২০তম অধিবেশন আহ্বান করেন।

আগের ১৯তম অধিবেশনটি মাত্র পাঁচটি বৈঠকের পর গত ০১ সেপ্টেম্বর মূলতবি করা হয়েছিল।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুসারে, দু’টি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি সময় বিরতি দেয়া যাবে না।

—-ইউএনবি