সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গু: দেশে আরও ২১১ জন হাসপাতালে

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত শিশু রোগির সংখ্যা। ছবিটি শুক্রবার রাজধানীর শিশু হাসপাতাল থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক :

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এই তথ্য জানিয়েছে।

নতুন রোগীর মধ্যে ২১০ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত শিশু রোগির সংখ্যা। ছবিটি শুক্রবার রাজধানীর শিশু হাসপাতাল থেকে তোলা।

রাজধানীতেই বেশিরভাগ রোগী পাওয়া গেছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৯৫২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮৮৪ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন।

গত ১ আগস্ট থেকে প্রতিদিনই ২শ’র বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

জানুয়ারি থেকে প্রায় ৫ হাজার ৫৩৪ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫১৬ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় ২০০০ সালে। ওই বছর ৯৩ জন মারা গিয়েছিল।