সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সুদানে গোলার আঘাতে নিহত ২০

অনলাইন ডেস্ক :

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠের একটি বাজারে কামানের গোলার আঘাতে ২০ জনেরও বেশি নিহত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দেশটির গণতন্ত্রপন্থী আইনজীবিদের নিয়ে গঠিত কমিটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব তার সাবেক ডেপুটি মোহাম্মাদ হামদান দাগলোর মধ্যে লড়াই শুরু হওয়ার পর এটি ছিলো সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষ।

গণতন্ত্রপন্থী আইনজীবী কমিটির এক বিবৃতিতে বলা হয়, গত রোববার দুই পক্ষের মধ্যে প্রচ- গুলি বিনিময়ের সময় ওমদুরমানের বাজারে এসব গোলা আঘাত হানে। গাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ, বরখাস্ত ইসরাইলি মন্ত্রীগাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ, বরখাস্ত ইসরাইলি মন্ত্রী বার্তা সংস্থা এএফপি’কে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, সেখানে কামানের গোলার আঘাতে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হয়। ওমদুরমানে বারবার দুই পক্ষের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এর আগে শনিবার হাসপাতাল সূত্র জানায়, খার্তুমের বিভিন্ন বাড়িতে শেলের আঘাতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়।