সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজায় ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের’ আহ্বান ইইউ’র

প্রতীকী ছবি

অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং মানবিক করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সীমান্ত ক্রসিংয়ে সক্ষমতা বৃদ্ধি এবং একটি ডেডিকেটেড সামুদ্রিক রুটের মাধ্যমে এই করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় যাতে মানবিক সহায়তা নিরাপদে গাজার জনগণের কাছে পৌঁছাতে পারে।

রবিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেস এই আহ্বান জানান। তিনি বলেছেন, ‘গাজায় গভীর মানবিক সংকট নিয়ে ইইউ গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক অংশীদার, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবে। যাতে টেকসই সহায়তা প্রদান এবং খাদ্য, পানি, চিকিৎসা সেবা, জ্বালানি ও আশ্রয়ের সুযোগ সহজতর হয়।

২৬ অক্টোবরের ইউরোপীয় কাউন্সিলের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে, ইইউ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনানুযায়ী নিজেকে রক্ষা করার ইসরায়েলের অধিকারের উপর পুনরায় জোর দেয়। গাজায় যুদ্ধ বিরতি সহ মানবিক সহায়তা পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বানও জানান ইউরোপীয় ইউনিয়ন। যাতে, দ্রুত, নিরাপদ এবং বাধাহীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যায়। এ ক্ষেত্রে আমরা প্যারিসে অনুষ্ঠিত ৯ নভেম্বরের মানবিক সম্মেলনের ফলাফলকে স্বাগত জানাই।

সব জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্তমুক্ত করার জন্য হামাসের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে ইইউ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে (আইসিআরসি) জিম্মিদের প্রবেশাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

—–ইউএনবি