সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পাকিস্তানে নির্বাচনে হস্তক্ষেপ হলে ফলাফল মানব না: বিলাওয়াল ভুট্টো

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ হলে এবং সুষ্ঠু ও স্বচ্ছ না হলে সেই নির্বাচন বয়কট এবং ফলাফল না মানার হুমকি দিয়েছেন দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ।

গত সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় পিপিপির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় বিলাওয়াল বলেন, ‘আমার কাছে খবর এসেছে যে, পাকিস্তানের একটি জনপ্রিয় দল নির্বাচন সামনে রেখে প্রশাসনের সঙ্গে গোপনে সমঝোতা করতে চাইছে। যদি তেমন হয়, সেক্ষেত্রে নির্বাচনের ফল আগেই নির্ধারিত হয়ে যাবে।

পাকিস্তানের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। নির্বাচন যদি স্বচ্ছ ও সুষ্ঠু না হয়, সেক্ষেত্রে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে।’ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি পিপিপি চেয়ারম্যান। ‘জনপ্রিয় দল’ বলতে যে তিনি পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএলএনকে বুঝিয়েছেন, তা স্পষ্ট।