সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কাজাখস্তানে হোস্টেলে আগুন, নিহত ১৩

অনলাইন ডেস্ক :

কাজাখস্তানের একটি হোস্টেলে আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দেশটির বৃহত্তম শহর আলমাতিতে ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। শহরের জরুরি পরিষেবা বিভাগ অনুসারে এই তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) একটি বিবৃতিতে বিভাগটি বলেছে, “১৩ জনের মৃতদেহ পাওয়া গেছে, তাদের পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গেছে।” ভোর সাড়ে ৫টার পর প্রাক্তন রাজধানীর কেন্দ্রে আদি শারিপভ স্ট্রিটে আগুন লাগে।

বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা সাত মিনিট পর একটি তিন তলা আবাসিক ভবনের সামনে পৌঁছায়। যে ভবনটিতে আগুন লেগেছিল। জরুরি বিভাগ জানিয়েছে, আগুন লাগার সময় হোস্টেলে ৭২ জন ছিলেন, যাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। সূত্র: টিআরটি ওয়াল্ড