Skip to content

Author: New Nation Bangla

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১৪২১ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১১৪ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৮ টাকা ৪৪ পয়সা করা হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে প্রতিকেজিতে ৩ টাকা ৬৫ পয়সা বাড়ানো হলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি...

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল গণঅধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। গণঅধিকার পরিষদের...

গাজীপুরে ১১ কারখানায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পোশাক ও ওষুধ কারখানাসহ ১১টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে...

ওয়াশরুমে আটকে রেখে পদত্যাগে বাধ্য করার পর শিক্ষক শূন্য কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট

টানা আট ঘণ্টা ওয়াশরুমে আটকে রেখে সব শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এখন শিক্ষক শূন্য রয়েছে কক্সবাজার নার্সিং কলেজ। নানা অনিয়ম দুর্নীতি এবং অর্থ লুটপাটের অভিযোগ তুলে শিক্ষার্থীরা তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন...

ভারতীয় ভিসা কেন্দ্রগুলো সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে

অনলাইন ডেস্ক : ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে। এছাড়াও, এই পাঁচটি আইভিএসি কেন্দ্র...

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেনের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডি’এ) হেলেন লাফেভ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান...

বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত-ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।...

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষিদ্ধের ‘খবর ভুয়া’: ভারত

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘এগুলো ভুয়া খবর।’ ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া...

এস আলম গ্রুপের সম্পদ কিনবেন না: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

আমানতকারীদের অর্থ উদ্ধারের লক্ষ্যে এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করার পরিকল্পনার কথা জানিয়ে জনসাধারণকে এসব সম্পত্তি কেনার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর ড....

কুরস্কে পরমাণু হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করলেন আইএইএ প্রধান

সিনহুয়া, মস্কো : রাশিয়ার কুরস্ক অঞ্চলের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে সংঘাতের কারণে সেখানে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। মঙ্গলবার (২৭ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের...

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭০

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় দুই সপ্তাহ ধরে চলা বন্যায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে।...

ধেয়ে আসছে টাইফুন ‘শানশান’, জরুরি সতর্কতা জারি জাপানে

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘শানশান’। এজন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে কিউশু ও হনশু দ্বীপের কর্তৃপক্ষ লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।...