সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল গণঅধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

গণঅধিকার পরিষদের নিবন্ধন নম্বর ৫১টি। দলীয় প্রতীক হিসেবে ট্রাক পেয়েছে দলটি।

ইসি সচিব মোহাম্মদ শফিউল আজিমের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কমিশন এটিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত ঘোষণা করেছে।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনারের কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি (ভিপি) নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সে সময় কোনো কারণ ছাড়াই সে আবেদন নাকচ করা হয়।

—–ইউএনবি