সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষিদ্ধের ‘খবর ভুয়া’: ভারত

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘এগুলো ভুয়া খবর।’

ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত- এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জনগণের মধ্যে ভারতবিরোধী উসকানি দেওয়া’ এবং ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

—-ইউএনবি