সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেনের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডি’এ) হেলেন লাফেভ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

১৪ আগস্ট যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডি’এ) হেলেন লাফেভ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ১৮ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কূটনৈতিক কোরের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে সাক্ষাৎ করেন।

২৫ আগস্ট তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশের কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও জলবায়ুসহ অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

সভায় সিডি’এ লাফেভ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

—–ইউএনবি