সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭০

অনলাইন ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় দুই সপ্তাহ ধরে চলা বন্যায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে। দেশটির ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) তথ্য অনুসারে, চলমান বন্যায় নাইজেরিয়ায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় দুই হাজারজন।

এ ছাড়া বন্যায় দুই লাখ পাঁচ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত মঙ্গলবারের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১৭০ জনের মৃত্যু, এক হাজার ৯৪১ জন আহত এবং দুই লাখ পাঁচ হাজার ৩৩৮ জন তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে চলতি বছর খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকটি অঞ্চলে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। সূত্র : সিএনএন