কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদ। মতবিনিময় সভায় প্রীতম দাশ বলেন, তাঁর রাজনীতি মানুষের কল্যাণকেই প্রাধান্য দেয়। শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সমাজের সব শ্রেণির মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।...