সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচারণার মেয়াদ শেষ হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করবেন কে হবেন আগামী সরকারের প্রধান।

প্রচারণার শেষ মুহূর্তেও প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়েছেন তারা। নিজ নিজ নির্বাচনি এলাকায় ঘুরে ভোটারদের কাছে গিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা।

তাদের বক্তব্য ছিল, শেষ সময়ের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শেষ মুহূর্তটুকুও তারা ভোট চাওয়ার কাজে ব্যয় করতে চেয়েছেন। অনেকেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই প্রচারণায় নেমে পড়েন।

প্রায় সব প্রার্থীই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন কেউ কেউ। এদিকে সাধারণ ভোটাররা একটি শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ প্রত্যাশা করছেন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশের ৪৯টি জেলায় রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও রোববারের মধ্যেই ব্যালট পৌঁছে গেছে।

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, যেখানে ভোটারের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এবারের সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন।

এনএনবাংলা/পিএইচ