সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট, ফল প্রকাশ দীর্ঘায়িত হবে না: ইসি সচিব

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯টি আসনের সব ব্যালট পেপার ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি আরও বলেন, ভোটের ফলাফল প্রকাশে অযথা দেরি হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, “রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল একটি সুষ্ঠু নির্বাচন। তবে স্বীকার করছি, ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শতভাগ নির্ভুল যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হয়েছে এবং ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তাদেরকেই ভোটার তালিকাভুক্ত করা হয়েছে।”

আখতার আহমেদ আরও জানান, “২৯৯ আসনের সব ব্যালট পেপার ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে—সঠিক তথ্য প্রচার করবেন এবং অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকবেন।”

তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিজ নিজ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদেশি সংবাদকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থেই এই মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে।”

ফলাফল প্রকাশ প্রসঙ্গে ইসি সচিব বলেন, “পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন রিটার্নিং কর্মকর্তারা। পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগতে পারে। তবে সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট গণনা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে এবং তা অযথা দীর্ঘায়িত হবে না।”

এনএনবাংলা/পিএইচ