Skip to content

Upcoming
Portugal
0-0
Uzbekistan
Source: ESPN

ফোকাস

অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিকেন্দ্রেই ভোট দিচ্ছেন। দিনের শুরুতেই ভোট দিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এদিকে নির্বাচনে আচরণবিধি...

নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকলেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল

নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে...

জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে: ঢাবি উপাচার্য

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত থাকবেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা নেই।...

ডাকসু নির্বাচনে শাহবাগসহ যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল

  আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করবে ঢাকা মহানগর...

ডাকসু নির্বাচন নিয়ে নিরাপত্তাজনিত কোনও শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। নির্বাচন সুষ্ঠু রাখতে ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা...

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে ভিপি নুরের অনাগ্রহ

  গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে আগ্রহ প্রকাশ করছেন না। দেশের বাইরে তার চিকিৎসার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতার...

খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে ১৫ কোটি টাকা চাঁদাবাজি, সিআইডির মামলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ১৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশেষ পুলিশ সুপার...

ডাকসু নির্বাচনে ১৮ হলে ভিপি-জিএস পদে লড়ছেন যারা

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএস ও এজিএস পদ।...

শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরের মরদেহ আজ (সোমবার) সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানান সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ থেকে শুরু করে সকল...

‘ফ্যাসিস্ট মুক্ত ও দেশকে নতুন করে গড়তে কাজ করছে বিএনপি’

দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি, বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘একটা কথা সব সময় মনে রাখতে হবে, বিএনপি হলো সেই রাজনীতিক দল,...

সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় মদ-গাজার আসর বসানো যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষ্যে আশেপাশে যে...

রাজধানীতে ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬

রাজধানীতে ‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর)...