সাম্প্রতিক
Skip to content

শীর্ষ খবর

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।...

গাজীপুরে দু’টি কাভার্ডভ্যানে আগুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে বৃহস্পতিবার ভোরে দাহ্য পদার্থ ছুঁড়ে দুর্বৃত্তরা দু’টি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র সেশন মাস্টার আব্দুস সামাদ জানান, দুর্বৃত্তরা ভোরে পার্ক করা একটি কাভার্ডভ্যান ও একটি...

আসন্ন শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ইউজিসি

আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও পাবলিক বিশ্ববদ্যিালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। বুধবার (২৯ নভেম্বর) ইউজিসি’র ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা...

পিটার হাসকে হুমকি: আ.লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালী উপজেলার আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে...

নারায়ণগঞ্জে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, হেলপার দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুঁড়ে যায় এবং চালকের সহকারী (হেলপার) মো. সায়মন (২০) দগ্ধ হন। বর্তমানে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি...

৩ টেকনোক্র্যাট মন্ত্রী ও ৩ উপদেষ্টার পদত্যাগ কার্যকর

মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং ৩ উপদেষ্টার পদত্যাগ কার্যকর হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশিত করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর...

গাজীপুরে ২৪ ঘণ্টার অবরোধ চলাকালে বাসে আগুন

অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধে গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের উত্তর সালনা এলাকায় এই ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নগরের উত্তর...

মালয়েশিয়ায় গুদাম ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি গুদাম ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু এবং ২ জন গুরুতর আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার প্রতিবেদনে বলা হয়, বায়ান লেপাসের বাতু মংয়ে মঙ্গলবার রাত ৯টা ৫৮ মিনিটে...

ঢাকার ধোলাইপাড়ে তুরাগ পরিবহনের বাসে আগুন

বিএনপির ডাকা ২৪ ঘণ্টার রেল, সড়ক ও নৌপথ অবরোধ শুরু হওয়ার আগে ঢাকার শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন...

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে বহিষ্কার অব্যাহত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সদস্য মো. মাহবুবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত...

যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আছে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই গণতন্ত্রে বিশ্বাস করে এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে। তারা (মার্কিন) আমাদের সঙ্গে আছে। আমরাও তাদের সঙ্গে...

দ্বাদশ জাতীয় নির্বাচন: ২৮৯ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জাপার

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচনে ২৮৯টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। রংপুর-৩ ও ঢাকা-১৭...