সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজীপুরে দু’টি কাভার্ডভ্যানে আগুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে বৃহস্পতিবার ভোরে দাহ্য পদার্থ ছুঁড়ে দুর্বৃত্তরা দু’টি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র সেশন মাস্টার আব্দুস সামাদ জানান, দুর্বৃত্তরা ভোরে পার্ক করা একটি কাভার্ডভ্যান ও একটি চলন্ত কাভার্ডভ্যানে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুটি কাভার্ডভ্যানই তৈরি পোশাক কারখানার মালামাল বহন করছিল।

—-ইউএনবি