সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজীপুরে ২৪ ঘণ্টার অবরোধ চলাকালে বাসে আগুন

অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধে গাজীপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের উত্তর সালনা এলাকায় এই ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নগরের উত্তর সালনা এলাকায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তিনি আরও জানান, আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলাচল করলেও আভ্যন্তরীণ রুটের বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

—-ইউএনবি