সাম্প্রতিক
Skip to content

সারাদেশ

বিয়ের আগের দিন ছুরিকাঘাতে তরুণী হত্যা: অভিযুক্ত গণপিটুনিতে আহত

শরীয়তপুর সদর উপজেলায় বিয়ের একদিন আগে ১৮ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় অভিযুক্ত যুবক গণপিটুনিতে আহত হন।শনিবার সদর উপজেলার চর পালং গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত কাকলী (১৮) শরীয়তপুর সদর...

বাগেরহাটে এসআইকে কুপিয়ে জখম

বাগেরহাটের কচুয়ায় এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সন্মানকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম (৫৫) কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

চট্টগ্রামে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পাশে পদুয়া ইউপি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে। তারা...

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৪ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আল-আমিন নগরের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নিহতদের একজনের নাম জয়নাল (৫০)। এছাড়া ১০ বছর বয়সী...

পশুর নদী থেকে ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ: আটক ২

বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রবিবার ভোরে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড মোংলা পশ্চিম...

ঢাকায় লিফটে আটকে পড়া নারী উদ্ধার

রাজধানীতে লিফটে আটকে পড়া এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রবিবার সকাল ১০ টার দিকে মতিঝিল এলাকার বোরাক সেন্টারে এ ঘটনা ঘটে। উদ্ধার ইলোরা পাল (৩৯) সোনালী ব্যাঙ্কের অফিসার ও টিকাটুলি এলাকার বাসিন্দা।...

রাজশাহীতে শতাধিক পানের বরজ আগুনে পুড়ে ছাই

রাজশাহীর দুর্গাপুরে আগুন লেগে প্রায় শতাধিক পানের বরজ পুড়ে গেছে। শনিবার দুপুর উপজেলার শিবপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পানচাষিরা। দুর্গাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড...

শান্তি প্রত্যাশা ও অস্ত্রবাজি একসাথে সম্বভ নয় : হানিফ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামে সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল পেতে সকলের অংশগ্রহণ জরুরী। শান্তি প্রত্যাশা ও অস্ত্রবাজি একসাথে সম্ভব নয় জানিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন গুলোকে অস্ত্রের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয়...

দাগনভূঞায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তির উৎসব ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে র‍্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ...

রামগড়ে ওয়াল্টন শো-রুম উদ্বোধন উপলক্ষে ৫জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে বর্নাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে ইলেকট্রনিকস পণ্য ওয়াল্টনের দ্বিতীয় শো-রুম উদ্বোধন এবং ওয়াল্টন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়। রবিবার (২০ মার্চ)...

সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু পণ্য ক্রয়ে খুশি সাধারণ মানুষ

জেলা প্রতিনিধি, সিলেট : সিলেট জেলার ১৩টি উপজেলার ৪৪টি স্থানে ও সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ডে টিসিবর পণ্য রবিবার (২০ মার্চ) থেকে বিক্রি শুরু হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এসকল স্থানে একযোগে পণ্য বিক্রি করবে...

নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : বর্তমান বাজার অনুযায়ী দাম নির্ধারণ ও সকল নির্মাণ সামগ্রীর দাম কমানোসহ ছয় দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন ঠিকাদাররা। রবিবার দুপুরে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কর্মসূচি...