সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পশুর নদী থেকে ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ: আটক ২

বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

রবিবার ভোরে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার কুসুডাংগা গ্রামের বিল্লাল সরদার (৩১) এবং নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার গাংচিল গ্রামের নূর আলম (৫৩)।

কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা এম মামুনুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা পশুর নদীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা দু’টি নৌকা জব্দ করে। ওই দু’টি নৌকা তল্লাশি করে ব্যারেল ভর্তি চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এসময় চোরাকারবারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়।

ওই সিন্ডিকেটের কয়েকজন সদস্য নৌকা থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা নিতে ডিজেলসহ আটক দুইজনকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

—ইউএনবি