সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৪ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আল-আমিন নগরের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নিহতদের একজনের নাম জয়নাল (৫০)। এছাড়া ১০ বছর বয়সী এক শিশু, ১৮ বছর বয়সী এক তরুণী ও ২৭ বছর বয়সী এক নারীর পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস এই কর্মকর্তা জানান, তারা তিনজনের লাশ উদ্ধার করেছেন এবং স্থানীয়রা জয়নালের লাশ উদ্ধার করে।
তিনি বলেন, প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
এদিকে এ দুর্ঘটনার তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম সচিব ড. আ ন ম বজলুর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের তথ্য মতে, রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন লঞ্চটি ‘রূপসী ৯’ মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।
নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

—ইউএনবি