সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সয়াবিনের দাম লিটার প্রতি ৮ টাকা কমলো

ফাইল ছবি

ভোজ্যতেল সয়াবিনের দাম লিটার প্রতি ৮ টাকা কমিয়ে ১৬৮ টাকা থেকে ১৬০ টাকা করা হয়েছে।

রবিবার বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তেল আমদানিকারক ও রিফাইনার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।

সচিব বলেন, আজকে তেল রিফাইনারি ও আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতিলিটার বোতলজাত তেল ১৬০ টাকা, পাঁচ লিটার বোতলজাত ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম ওয়েলের দাম আগামী ২২ তারিখে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এসএম শফিকুজ্জামান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহাসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

—ইউএনবি