সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিয়ের আগের দিন ছুরিকাঘাতে তরুণী হত্যা: অভিযুক্ত গণপিটুনিতে আহত

শরীয়তপুর সদর উপজেলায় বিয়ের একদিন আগে ১৮ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় অভিযুক্ত যুবক গণপিটুনিতে আহত হন।শনিবার সদর উপজেলার চর পালং গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত কাকলী (১৮) শরীয়তপুর সদর আলিয়া মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রী এবং উপজেলার চর পালং গ্রামের নুরুজ্জামান মাদবরের মেয়ে। অভিযুক্ত জাহিদুল ইসলামও একই মাদ্রাসার সাবেক ছাত্র ও কাশভোগ ইউনিয়নের মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার নিজের বাড়িতে বসে কাকলী তার হবু স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। এসময় জাহিদুল জানালা দিয়ে ঘরে ঢুকে তাকে ঘরের আড়ালে নিয়ে যায় এবং কাকলীর গলায় ছুরিকাঘাত করে। কাকলীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা জাহিদুলকে আটক করলে স্থানীয়রা তাকে মারধরের পর একটি ঘরে আটকে রাখে।

রবিবার ভোর ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাকলী মারা যান। ঘটনার পর স্থানীয়দের হাতে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলাম আহত হওয়ায় রাতে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভাই ফারুক হোসেনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।

—-ইউএনবি