সাম্প্রতিক
Skip to content

শীর্ষ খবর

নাটোরে ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় নারী ও অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শুকাশ ইউনিয়নের আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতার হলেন- হুসনে আরা, ভ্যানচালক এমরান ও আব্দুল মোমিন।...

জাবি ক্যাম্পাসে ধর্ষণ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের সনদ বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ...

বিমানের নতুন গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট কমিশনিং ও যানবাহন প্রদর্শনী অনুষ্ঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট কমিশনিং ও যানবাহন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যানবাহন বিভাগ সোমবার (১১ মার্চ) এই প্রদর্শনীর আয়োজন করে। এদিকে বিমানের অপারেশনাল ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি...

২০২৪ সালে অস্কার পুরস্কার পেলেন যারা

এপি, লস এঞ্জেলস : বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রবিবার (১০ মার্চ) এই পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি। এ বছর বিশ্বব্যাপী যারা এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন তারা হলেন- সেরা...

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন

পুরান ঢাকার সোয়াড়িঘাটে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, দুপুর ১টা...

৩ সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হামলা-মামলার প্রেক্ষাপটে তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই তিন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন মো. জাকির হোসেন, কাজী বশির আহমেদ...

ইইসি’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে বেলারুশের সহায়তা চায় বাংলাদেশ

ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে বেলারুশের সমর্থন চেয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বেলারুশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান। রবিবার(১০ মার্চ)...

সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও আশপাশের গ্রামসহ জেলার প্রায় ৪০ গ্রামে সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হয়েছে। রবিবার(১০ মার্চ) সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড....

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে বিজয়ী বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর ফাইনালে টাই ব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। রবিবার নেপালের কাঠমান্ডুর কাছে ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল। এই...

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের ঘোষণা শিল্পমন্ত্রীর

পবিত্র রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিশেষ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ভেজাল, নকল পণ্য, ওজনে কারসাজি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে...

প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। রবিবার (১০ মার্চ) রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল...

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন আহত

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ১৯ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কাটিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান,...