সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরে ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় নারী ও অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শুকাশ ইউনিয়নের আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহতার হলেন- হুসনে আরা, ভ্যানচালক এমরান ও আব্দুল মোমিন। তাদের সবার বাড়ি একই উপজেলার বনকুড়াইল গ্রামে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, অটোভ্যানটি শুকাশ ইউনিয়নের আঞ্চলিক সড়কে ফিড কোম্পানির একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারী ও অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হন।

ওসি আরও জানান, এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করে ভাঙচুর করেন এবং একই প্রতিষ্ঠানের আরও তিনটি ট্রাক আটকে রাখে। পরে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

—–ইউএনবি