সাম্প্রতিক
নিজ কার্যালয়ে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল বেনজীরের দুর্নীতির মামলায় আরও ১২ জনের সাক্ষ্য ঋণখেলাপির পর ব্যাংক খাতে শুরু হয় ‘লুটপাটের সংস্কৃতি’: ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ হত্যা হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা: ক্যারিয়ার ধ্বংসের চক্রান্তের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ
Skip to content

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের ঘোষণা শিল্পমন্ত্রীর

পবিত্র রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিশেষ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, ভেজাল, নকল পণ্য, ওজনে কারসাজি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির সঙ্গে জড়িত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে বিএসটিআই শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

মন্ত্রী বলেন, ‘অপরাধী যত বড়ই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সব নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে।’

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে গৃহীত বিশেষ ব্যবস্থা সম্পর্কে জানাতে রবিবার(১০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজনে কারসাজি রোধ এবং পণ্যের পরিমাপে কারসাজি রোধে রমজানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হচ্ছে।

ঢাকা শহরে প্রতিদিন তিনটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া মাসটিতে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

নূরুল মজিদ বলেন, অভিযানের সময় রোজাদাররা সাধারণত যেসব খাবার ও পানীয় পান করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

তিনি বলেন, ফলমূল, পানীয়, ফলের সিরাপ, মুড়ি, খেজুর, কোমল পানীয়ের গুঁড়া, কার্বোনেটেড বেভারেজ, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ও ইফতার পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণ করা হবে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—–ইউএনবি