সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন আহত

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ১৯ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কাটিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ‘রবিবার বেলা ১১টায় উপজেলার কাটিরহাট এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় পথচারীসহ ১৯ জন আহত হন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর গাড়িটি খাগড়াছড়ির দিক থেকে এসে হঠাৎ ব্রেক ফেইল হলে সামনে থাকা ৩ থেকে ৪টি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় পথচারীরা অনেকে আহত হয়েছেন।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘সেনাবাহিনীর একটি দল আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেছেন।’

—-ইউএনবি