Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

শীর্ষ খবর

ঈদে মহাসড়কে ৯ দিন মোটরসাইকেল নিষিদ্ধের দাবি জাতীয় কমিটির

আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে অন্তত ৯ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটি ঈদ ভ্রমণের সময় থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে এবং সমস্ত আন্তঃজেলা...

চট্টগ্রামে নিখোঁজ দুই শিশু জীবিত উদ্ধার

চট্টগ্রাম মহানগরী থেকে নিখোঁজ দুই মেয়ে শিশুকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রবিবার (২ এপ্রিল) রাতে নগরীর হালিশহর থানাধীন সিএন্ডবি ও খুলশীর মাস্টার লেইন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার...

জেসমিনের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণে, র‌্যাব হেফাজতে নির্যাতনে নয়: চিকিৎসক

র‍্যাব হেফাজতে নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্ত টিমের প্রধান ডা. কফিল উদ্দিন। সোমবার (৩ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের এই অধ্যাপক ও ময়নাতদন্তকারী টিমের...

৫ সিটি করপোরেশনে নির্বাচনের তারিখ ঘোষণা ইসির

নির্বাচন কমিশন (ইসি) সোমবার পাঁচ সিটি করপোরেশন- গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। গাজীপুরে ২৫ মে, খুলনা ও বরিশালে ১২ জুন এবং রাশাহী ও সিলেটে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।...

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

অনলাইন ডেস্ক : অর্ধশতাধিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় ৯টি কয়েকটি অঙ্গরাজ্য। এসব ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়েছেন আরও অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন প্রায় ৬ লাখ মানুষ।...

ডুমুরিয়ায় এক বছরেও শেষ হয়নি গার্ডার ব্রিজ নির্মাণ, দুর্ভোগে মানুষ

খুলনার ডুমুরিয়ায় ১৫ মিটার গার্ডার ব্রিজ নির্মাণে মেয়াদ ছিল ছয়’মাস। কিন্তু বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডুমুরিয়া বাজারের দক্ষিণে শালতা নদীর শাখা খালের উপর...

দিশেহারা সাধারণ আয়ের মানুষ, ফের বাড়ছে পোল্ট্রি মুরগির দাম!

খাদ্যের দাম বেশির কারণ দেখিয়ে খুলনার বাজারে ফের দাম বাড়তে শুরু করছে গরীবের একমাত্র আমিষের চাহিদা পূরণের ভরসা ব্রয়লার মুরগির। খুলনার বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও রাতারাতি হরিলুটের মতো চার থেকে পাঁচদিনের ব্যবধানে ১৯০টাকার ব্রয়লার...

হজ প্যাকেজের অতিরিক্ত খরচ কেন জনস্বার্থ পরিপন্থী নয়: হাইকোর্ট

সরকার ঘোষিত বর্তমান হজ প্যাকেজের অতিরিক্ত খরচ নির্ধারণ করে প্রজ্ঞাপন কেন জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে হজ যাত্রী পরিবহনে অন্তর্ভুক্ত...

প্রথম আলোর সম্পাদকের ৬ সপ্তাহের আগাম জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (০২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে...

যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার ইকুইটি রাইটস অ্যান্ড গভর্নেন্স ট্রাস্টের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি...

খুলনায় ‘পুলিশের ওপর হামলার’ ঘটনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আরও একজন বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রবিবার ভোররাতে উপজেলার বেলবাড়ীর ডাঙা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৫০)...