সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে দাবানল, নিহত ৩৬

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার লাহাইনা অঙ্গরাজ্যে থেকে দাবানলের সূত্রপাত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দাবানলে শহরটির অধিকাংশই জায়গা পুড়ে গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। হাওয়াইয়ের মাউই কাউন্টি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন বলা হয়, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। রোগীদের জায়গা দিতে পারছে না মাউইয়ের হাসপাতালগুলো।

অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘লাহানিয়া শহরের বেশির ভাগই পুড়ে গেছে। অগ্নিনির্বাপণ কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’ প্রতিবেদনে বলা হয়, দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় জীবন বাঁচাতে কিছু মানুষ সাগরে ঝাঁপ দেন। কোস্ট গার্ড জানিয়েছে, তারা অন্তত ১২ জন ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করেছে।