সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

রাজপরিবারের ওয়েবসাইটে প্রিন্স হ্যারির পদবি নেই

অনলাইন ডেস্ক :

ব্রিটেনের প্রিন্স হ্যারির রাজকীয় পদবি রাজপরিবারের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল তিন বছর আগে রাজপরিবার ছেড়ে দিলেও এতদিন আগের মতো হ্যারির পদবি বহাল ছিল। এবার সেটি সংশোধন করা হয়েছে। রাজপরিবারের ওয়েবসাইটে এখন আর প্রিন্স হ্যারির নামের আগে ‘হিজ রয়্যাল হাইনেস’ ব্যাকটি দেখা যাবে না।

২০২০ সালের ১৮ জানুয়ারি রাজপরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছিল, প্রিন্স হ্যারি আর রাজপরিবারের সদস্য নন। তাই তিনি রাজকীয় উপাধি ‘হিজ রয়্যাল হাইনেস’ ব্যবহার করতে পারবেন না। অথচ গত তিন বছর ধরে ওয়েবসাইটে সেটি বহাল ছিল। চলতি বছরের মার্চে প্রিন্স হ্যারি ও মেগানকে রাজপ্রাসাদ ছাড়তে বলা হয়। ‘ফ্রগমোর কটেজ’ নামের এই বাড়ি তারা ২৯ লাখ ডলার খরচ করে সংস্কার করেছিলেন। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের সময় হ্যারি ও মেগানকে এই বাড়ি উপহার দিয়েছিলেন। -হিন্দুস্তান টাইমস