Skip to content

শীর্ষ খবর

করোনা: কুড়িগ্রামে ঝরে পড়েছে ৫০ হাজার শিশু, বাল্যবিয়ের শিকার বালিকারা

করোনাভাইরাসের কারণে ১৮ মাস মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলো বন্ধ থাকায় কুড়িগ্রামে শিশুশ্রম, দারিদ্রতা, নদীভাঙন ও স্থানান্তরিত হওয়ার কারণে প্রায় ৫০ হাজার শিশু ঝরে পড়েছে। ঝড়ে পড়া শিশুদের একটি বড় অংশ বাল্যবিয়ের শিকার হয়েছে।...

সিলেটে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট

সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় শনিবার ভোররাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত...

কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

জেলা প্রতিনিধি: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় উপজেলার লালবাগ রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম রিপন সদর...

একদিনে হাসপাতালে আরও ৩১৯ ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৪৪ জন রাজধানীতে এবং বাইরের হাসপাতালে ৭৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি...

লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে; ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক রোববার...

জাল ভিসা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন প্রবাসী ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: উম্মে ফাতেমা রোজী (৩৫) একজন অস্ট্রেলিয়া প্রবাসী। মাঝে মধ্যে দেশে এসে টার্গেট করে কয়েকটি পরিবারের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। এরপর গড়ে ওঠে পারিবারিক সম্পর্ক। সেই সম্পর্কের জেরে বাংলাদেশিদের কম খরচে পরিবারসহ অস্ট্রেলিয়ায়...

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : দুর্নীতির দুই মামলায় কারাদ-প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ- স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১২ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি...

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতের উৎপাদন খরচ অনেক বেশি। গ্রাহকদের সেবা দেয়ার জন্য সরকার প্রচুর ভর্তুকি দিচ্ছে। রবিবার ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনকালে...

শপথ নিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিব

নিজস্ব প্রতিবেদক: সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব শপথ নিয়েছেন। রবিবার (১২ সেপ্টেবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ...

রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, ২ ভাই নিহত

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের...

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টাইগার যুবাদের জয়

নিজস্ব প্রতিবেদক: সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব- ১৯ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। তবে আফগান বোলিং তোপের মধ্যে জয় ছিনিয়ে আনতে টাইগারদের বেশ বেগ পেতে হয়েছে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট...

আমেরিকায় বসেই গোলাপগঞ্জে প্রধান শিক্ষিকার চাকরি

জেলা প্রতিনিধি, সিলেট : প্রধান শিক্ষিকা জেসমিন সুলতানা আমেরিকায় বসেই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছেন। প্রতিষ্ঠানটির নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর জেলা শিক্ষা অফিসে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিদেশে...